রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম:
শৈলকুপায় আট মাসে ১০২ মাদক মামলা,গ্রেপ্তার ১৭১; বিপুল পরিমাণ মাদক উদ্ধার শৈলকুপায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্মদিন পালিত ক্ষমতার পালাবদলে বদলে গেছে রাজনৈতিক অবস্থান,শৈলকুপায় ইছহাক হোসেনকে নিয়ে তুমুল আলোচনা শৈলকুপায় বিনামূল্যে গাছের চারা বিতরণ মাধ্যমিক শিক্ষায় শিখন ঘাটতী-মোঃ লুৎফর রহমান শিশু সাবা হত্যাকারীদের দ্রুত বিচার নিষ্পত্তি করা হবে : অ্যাটর্নি জেনারেল আমাদেরকে সঠিক পথ দেখাবে শিক্ষক সমাজ- অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান জনগণের রায়ে বাংলাদেশকে গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে হবে: তারেক রহমান টুঙ্গিপাড়া মহিলা বিষয়ক দপ্তরে চরম জনবল সংকট, ভোগান্তিতে উপকারভোগীরা গোপালগঞ্জে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব

কোটালীপাড়া থানায় দুর্বৃত্তদের ককটেল হামলা, আহত ৩ পুলিশ

রিপোর্টারের নাম: / ৩৮৮ টাইম ভিউ
আপডেটের সময়: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৪:১৩ অপরাহ্ন

জেলা সংবাদদাতা,গোপালগঞ্জ:
গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় ও উপজেলা পরিষদ লক্ষ্য করে দুর্বৃত্তদের ককটেল হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

সোমবার (১৭ নভেম্বর) রাত ১০টার দিকে কোটালীপাড়া থানায একটি ও উপজেলা পরিষদ লক্ষ্য করে দুটি ককটেল হামলার এ ঘটনা ঘটে।

এতে কোটালীপাড়া থানার নারী কনস্টেবল (কনস্টেবল নাম্বার ৮৪৫) আইরিন নাহার (৩১), কনস্টেবল (কনস্টেবল নাম্বার ৭৯১) আরিফ হোসেন (৩৩) ও কনস্টেবল (কনস্টেবল নাম্বার ৭৬৬) নজরুল ইসলাম (৫২) আহত হয়েছেন।

আহতরা কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আহতরা আমাকে জানিয়েছেন থানায় ডিউটিরত অবস্থায় ককটেল বিস্ফোরণে তারা আহত হন। তাদের শরীরে স্পিন্টারের আঘাত ছিল। তবে সেগুলো মারাত্মক নয়। তাই তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আহতরা সবাই কোটালীপাড়া থানার কনস্টেবল বলে ওই কর্মকর্তা জানান।

কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, রাত ১০টার দিকে থানায় ও উপজেলা পরিষদ লক্ষ্য করে ককটেল ছুড়ে মারার কথা সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন।

এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি জানিয়ে কোটালীপাড়া থানার সেকেন্ড অফিসার এসআই মামুন বলেন, কোটালীপাড়া থানায় একটি ও উপজেলা পরিষদে দুইটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। এগুলো উদ্ধার ও তদন্ত কাজ শুরু হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
WEBSITE DEVELOPED BY MH ANTU