শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

আমাদেরকে সঠিক পথ দেখাবে শিক্ষক সমাজ- অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

রিপোর্টারের নাম: / ১৭২ টাইম ভিউ
আপডেটের সময়: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৪:২৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবদক: আমার স্বপ্নের হাটার পথে যদি আমি নষ্ট হয়ে যায়। আমার কোন কর্মী, আমার কোন সহকর্মী যদি বিপথগামী হতে থাকে, আমার প্রত্যাশা থাকবে আমার সামনে উপস্থিত শিক্ষক সমাজ আমাদেরকে সঠিক পথ দেখাবেন। শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকুপায় হাবিবপুর আব্দুল কাদের দারুস সুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গনে কর্মমূখী শিক্ষা,পরিবেশ উন্নয়ন ও স্বধর্শীয় মূল্যবোধ চর্চা শীর্ষক আলোচনা সভায় শিক্ষক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উদ্দেশ্যে এ বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। শৈলকুপা সরকারী ডিগ্রী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মজিদের সভাপতিত্বে তিনি আরো বলেন, যদি তিনারা আমাদের সঠিক পথ দেখান তাহলে আমরা দিপ্ত কন্ঠে সেই সঠিক পথে হেটে যাবো। এই প্রত্যয় হোক প্রত্যাশা আপনাদের কাছে আমার। আমি আবারো বলছি একটি সমাজ, একটি দেশ, একটি দেশের জনগন তখনই সুস্থ্য থাকবে যখন সেই দেশের শিক্ষক সমাজ রাষ্ট্র পরিচালনায় তাদের মতামত ব্যক্ত করতে পারবেন। আমরা দেখেছি রাজনৈতিক দূর্বৃত্তায়ন কোথায় চলে গেছে। বিশ^বিদ্যালয়ের শিক্ষকরা দলীয় রাজনীতির লেজুরবিত্তি করতে যেয়ে শিক্ষার পরিবেশ ধ্বংস করেছেন। স্কুল কলেজের শিক্ষকরা হাতে গোনা কয়েকজন দলবাজী করতে গিয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করেছেন বলেই এর থেকে বেরিয়ে আসতে আজকে প্রশিক্ষনের যে মেটেরিয়াল দেওয়া হবে সেটা রপ্ত করে ঘরে ঘরে পৌছে দিয়ে আদর্শ সমাজ গঠনে ভ’মিকা রাখবেন এ প্রত্যাশা আপনাদের কাছে। তিনি আরো বলেন,আমরা যেমন শিক্ষার দিকে নজর দিচ্ছি তেমনি নজর দিচ্ছি আইনের শাসনের দিকে, আমরা নজর দিচ্ছি ন্যায় বিচার প্রতিষ্ঠার দিকে। আপানারা দেখেছেন আমরা দায়িত্ব নেওয়ার পরেই মেজর সিনহার মতো একজন নিস্বপাপ মানুষকে পুলিশি দূর্বৃত্তায়নে হত্যার পর ত্বরান্বিত করেছি বিচারটা। এ সময় আরো উপস্থিত ছিলেন, প্রবীণ সাংবাদিক বিমল কুমার সাহা, শৈলকুপা সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র, ইসলামী বিশ^বিদ্যালয়ে পরীক্ষা নিয়ন্ত্রক ওয়ালিদ হাসান পিকুল, রোটেক্স বাংলাদেশের পরিচালক রোকনুজ্জামান সহ আরো অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
WEBSITE DEVELOPED BY MH ANTU