বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম:
জুলাই আন্দোলনে গুলির মামলায় আসামি দিলীপ আগরওয়ালা, চাওয়া হয়েছিল ১০ দিনের রিমান্ড প্রচলিত রাজনীতির বাইরে তারেক রহমানের নতুন পথচলা ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি গ্রেপ্তার: সিআইডির মামলায় অর্থ পাচারের অভিযোগ ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম ১০০ ফিট সড়ক দখলে, উচ্ছেদের আশ্বাসেই দায়িত্ব শেষ? ক্রীড়াঙ্গনে পরিবর্তনের মশাল জ্বালিয়েছে এবিজি স্পোর্টস সিটি ঝিনাইদহে বিএনপি নেতা আনোয়ারের বিরুদ্ধে সন্ত্রাসী,চাঁদাবাজি,দখলবাজিসহ নানা অভিযোগ চিকিৎসাসেবা থেকে শিক্ষা সহায়তা: জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭ বছর বসুন্ধরা গ্রুপের উদ্যোগে কর্মসংস্থানের সুযোগ পেলেন ১০০ নারী সুপার সেল কার বাজার ও দুই প্রযুক্তি প্রদর্শনীতে প্রাণচাঞ্চল্য আইসিসিবিতে

ঝিনাইদহ গণপূর্ত’র উদ্যোগে বিশ্ব বসতি দিবস পালিত 

রিপোর্টারের নাম: / ২০ টাইম ভিউ
আপডেটের সময়: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৫:৪৯ অপরাহ্ন

ঝিনাইদহ প্রতিনিধি: সর্বজনীন বাসস্থান,টেকসই নগরায়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে পালিত হয়েছে বিশ্ব বসতি দিবস। দিবসটি উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) সকালে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে গণপূর্ত বিভাগ ঝিনাইদহ।
এ উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‌্যালিটি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন ঝিনাইদহ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. এস. এম. হেলাল উদ্দিন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক নোমান হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান।
জেলা তথ্য অফিসের পরিচালনায় আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর,জেলা কারাগার,ইসলামিক ফাউন্ডেশন,ফায়ার সার্ভিস সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য দেন।
আলোচনায় বক্তারা বলেন,সবার জন্য নিরাপদ ও মানসম্মত আবাসন নিশ্চিত করার পাশাপাশি পরিকল্পিত ও টেকসই নগরায়ন গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নাগরিকদের মৌলিক আবাসন সুবিধা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তারা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
WEBSITE DEVELOPED BY MH ANTU