মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম:
প্রচলিত রাজনীতির বাইরে তারেক রহমানের নতুন পথচলা ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি গ্রেপ্তার: সিআইডির মামলায় অর্থ পাচারের অভিযোগ ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম ১০০ ফিট সড়ক দখলে, উচ্ছেদের আশ্বাসেই দায়িত্ব শেষ? ক্রীড়াঙ্গনে পরিবর্তনের মশাল জ্বালিয়েছে এবিজি স্পোর্টস সিটি ঝিনাইদহে বিএনপি নেতা আনোয়ারের বিরুদ্ধে সন্ত্রাসী,চাঁদাবাজি,দখলবাজিসহ নানা অভিযোগ চিকিৎসাসেবা থেকে শিক্ষা সহায়তা: জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭ বছর বসুন্ধরা গ্রুপের উদ্যোগে কর্মসংস্থানের সুযোগ পেলেন ১০০ নারী সুপার সেল কার বাজার ও দুই প্রযুক্তি প্রদর্শনীতে প্রাণচাঞ্চল্য আইসিসিবিতে মেরিটাইম প্রদর্শনী আর গাড়ির বাজারে সরগরম রাজধানীর আইসিসিবি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি গ্রেপ্তার: সিআইডির মামলায় অর্থ পাচারের অভিযোগ

রিপোর্টারের নাম: / ৯ টাইম ভিউ
আপডেটের সময়: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৯:৪৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: রাজধানীর বনানী থেকে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোনা ও হীরা চোরাচালানের মাধ্যমে প্রায় ৬৭৮ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় বনানীর একটি ভবনে অভিযান চালিয়ে ডিবির বিশেষ দল তাকে গ্রেপ্তার করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, দিলীপ কুমার আগারওয়ালার বিরুদ্ধে সোনা ও হীরার অবৈধ আমদানি এবং রাজস্ব ফাঁকির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। সিআইডির প্রাথমিক তদন্তে এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে প্রায় ৬৭৮ কোটি টাকা পাচারের তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে।

এ ঘটনায় অর্থ পাচারের অভিযোগে সিআইডি মামলা দায়ের করে। ওই মামলার তদন্তের অংশ হিসেবে দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেপ্তারের জন্য সিআইডির পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ডিবি পুলিশ বনানীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর দিলীপ কুমার আগারওয়ালাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তাকে সিআইডির কাছে হস্তান্তর এবং আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানোর প্রক্রিয়া চলছে বলেও জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
WEBSITE DEVELOPED BY MH ANTU