শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম:
শৈলকুপায় আট মাসে ১০২ মাদক মামলা,গ্রেপ্তার ১৭১; বিপুল পরিমাণ মাদক উদ্ধার শৈলকুপায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্মদিন পালিত ক্ষমতার পালাবদলে বদলে গেছে রাজনৈতিক অবস্থান,শৈলকুপায় ইছহাক হোসেনকে নিয়ে তুমুল আলোচনা শৈলকুপায় বিনামূল্যে গাছের চারা বিতরণ মাধ্যমিক শিক্ষায় শিখন ঘাটতী-মোঃ লুৎফর রহমান শিশু সাবা হত্যাকারীদের দ্রুত বিচার নিষ্পত্তি করা হবে : অ্যাটর্নি জেনারেল আমাদেরকে সঠিক পথ দেখাবে শিক্ষক সমাজ- অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান জনগণের রায়ে বাংলাদেশকে গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে হবে: তারেক রহমান টুঙ্গিপাড়া মহিলা বিষয়ক দপ্তরে চরম জনবল সংকট, ভোগান্তিতে উপকারভোগীরা গোপালগঞ্জে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব

শৈলকুপায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্মদিন পালিত

রিপোর্টারের নাম: / ৬২ টাইম ভিউ
আপডেটের সময়: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৪:১৫ অপরাহ্ন

ঝিনাইদহ প্রতিনিধি :ঝিনাইদহের শৈলকুপায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্মদিন ও নজরুল বর্ষ ২০২৬ পালিত হয়েছে। ৩১ জুলাই শুক্রবার  সন্ধ্যায় পথ শিল্পাঙ্গন শৈলকুপার আয়োজনে পান্না খান মার্কেট এর ২য় তলায় এ  উপলক্ষে  “অঞ্জলি লহ মোর” শিরোনামে কথা, কবিতায় ও গানে নজরুল স্মরণ অনুষ্ঠিত হয়। পথ শিল্পাঙ্গন এর সাহিত্য সম্পাদক প্রভাষক আরজু আহমেদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলমগীর অরণ্যের সঞ্চালনায় প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা সম্মিলিত শিল্পী সমাজ এর আহবায়ক শিল্পী ফিরোজ খান নুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থা শৈলকুপার সাবেক সভাপতি আব্দুল জলিল জোয়ার্দার, কবি অনিক সিদ্দিকী, কবি উপায়ন আনাম, দিবালোক সংগঠনের সাধারণ সম্পাদক মিরাজ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে নজরুল সংগীত, নজরুলের কবিতা ও আলোচনায় অংশগ্রহণ করেন বেতার ও টেলিভিশনের শিল্পী ফিরোজ খান নুন, শিল্পী ইলিয়াস কাঞ্চন, শিল্পী লক্ষ্মণ কুমার,  পূর্ণতা ফিরোজ ও ফজলুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
WEBSITE DEVELOPED BY MH ANTU