মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম:
ঢাকার কবরস্থানে সংকট বহুমুখী, শেষ ঠিকানা ঘিরে বাড়ছে অর্থের চাপ ধূমপান-তামাক বর্জনসহ ফুসফুসের রোগ প্রতিরোধে সচেতনতার আহ্বান সাভারে বনভূমির জমিতে রিসোর্ট, অনুমোদন ও মালিকানা নিয়ে প্রশ্ন মৃত্যুর পরও ঢাকায় জায়গার সংকট,কবর সংরক্ষণে লাখ থেকে কোটি বেলার আপত্তিতে থমকে গেল কক্সবাজারের ১২৮ কোটি টাকার সড়ক নান্দাইলে ২০ নারীর হাতে নতুন জীবনের চাবিকাঠি আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের শৈলকুপায় মাদ্রাসা নির্মাণ কাজের উদ্বোধন স্থায়ী নিয়োগে ব্যতিক্রমী সিদ্ধান্ত, আলোচনায় হাইকোর্টের ২২ বিচারপতি

ঝিনাইদহে অবৈধভাবে সার মজুদ,ডিলারকে জরিমানা

রিপোর্টারের নাম: / ১৮ টাইম ভিউ
আপডেটের সময়: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১১ অপরাহ্ন

শেখ ইমন,ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী এলাকায় অবৈধভাবে সার মজুদ রাখার দায়ে বিএডিসির এক সার ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে মজুদ করা ৩০ বস্তা টিএসপি সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের মাঝে বিক্রি করা হয়।

বৃহস্পতিবার সকালে বিষয়খালী এলাকার মেসার্স সৌভিক এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অবৈধভাবে মজুদ রাখা ৩০ বস্তা টিএসপি সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হয়।

সার বিক্রি ও জরিমানাসহ মোট ৫০ হাজার ৫০০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

অভিযানের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ উপস্থিত ছিলেন।

 

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন,’কৃষকদের জন্য বরাদ্দকৃত সার অবৈধভাবে মজুদ করে রাখা বা কৃত্রিম সংকট তৈরির কোনো সুযোগ নেই। সরকার নির্ধারিত মূল্যে কৃষকের কাছে সার পৌঁছে দিতে নিয়মিতভাবে বাজার ও ডিলারদের কার্যক্রম তদারকি করা হচ্ছে। অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
WEBSITE DEVELOPED BY MH ANTU