সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
সাভারে বনভূমির জমিতে রিসোর্ট, অনুমোদন ও মালিকানা নিয়ে প্রশ্ন মৃত্যুর পরও ঢাকায় জায়গার সংকট,কবর সংরক্ষণে লাখ থেকে কোটি বেলার আপত্তিতে থমকে গেল কক্সবাজারের ১২৮ কোটি টাকার সড়ক নান্দাইলে ২০ নারীর হাতে নতুন জীবনের চাবিকাঠি আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের শৈলকুপায় মাদ্রাসা নির্মাণ কাজের উদ্বোধন স্থায়ী নিয়োগে ব্যতিক্রমী সিদ্ধান্ত, আলোচনায় হাইকোর্টের ২২ বিচারপতি ঢাকায় আন্তর্জাতিক মানের গলফ ও বিনোদনের নতুন কেন্দ্র বসুন্ধরা সুপার গলফ নির্ধারিত সামগ্রীর বদলে বাঁশ,এলজিইডির দুই কর্মকর্তা বরখাস্ত

শৈলকুপায় মাদ্রাসা নির্মাণ কাজের উদ্বোধন

রিপোর্টারের নাম: / ২৪ টাইম ভিউ
আপডেটের সময়: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৯ অপরাহ্ন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের গোসাইডাঙ্গা গ্রামে একটি মাদ্রাসা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে অবিরাম উন্নয়ন বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ও প্রভাষক উজ্জল আলী সংগঠনের স্বেচ্ছাসেবী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে মাদ্রাসা নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এ সময় মাদ্রাসা নির্মাণের জন্য আর্থিক সহযোগিতা করেন উজ্জল আলী। ভবিষ্যতেও নির্মাণকাজে আরও আর্থিক সহযোগিতা করা হবে বলে জানান তিনি।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে গোসাইডাঙ্গা গ্রামের মানুষের ধর্মীয় ও শিক্ষামূলক কার্যক্রমের জন্য একটি মাদ্রাসার প্রয়োজন ছিল। নির্মাণকাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে।

সংগঠনের সভাপতি উজ্জল আলী বলেন, মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করাই তাদের সংগঠনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রসঙ্গত,অবিরাম উন্নয়ন বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠার পর থেকে সারুটিয়া ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটি মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান, অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তা, বৃক্ষরোপণসহ নানা মানবিক কর্মকাণ্ড পরিচালনা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
WEBSITE DEVELOPED BY MH ANTU